Wednesday, June 24, 2026

অক্ষর-বিরাটে ব‍্যাটে ভর করে ম‍্যাচে ফিরল ভারত

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অক্ষর প‍্যাটেল-রবীচন্দ্রন অশ্বিনের ব‍্যাটিং-এর দাপটে ম‍্যাচে ফিরল ভারতীয় দল। তাদের ব‍্যাটে ভর করে ২৬২ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার থেকে ১ রান কম করে তারা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অজিদের রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ৬১ রান। ৬২ রানে এগিয়ে তারা।

দিনের শুরুতে ভারতের ওপেনিং জুটি ভরসা দিয়েছিল ভারতকে। তবে প্রথম ধাক্কা খায় কে এল রাহুল আউট হতেই। মাত্র ১৭ রানে আউট হন তিনি। ৩২ রানে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শততম টেস্টে ব‍্যাট হাতে ব‍্যর্থ হন চেতেশ্বর পুজারা। মাত্র শূন‍্য রানে আউট হন তিনি। ৪৪ রান করে আউট হন বিরাট কোহলি। ম্যাথু কুনেম্যানের বলে এলবিডব্লু আউট হন বিরাট, যদিও রিপ্লেতে দেখা যায়, বল আগে ব্যাটে লেগেছে। এরপরেই আউট হন শ্রীকর ভরত। ৬ রানে আউট হন তিনি। ২৬ রানে আউট হন রবীন্দ্র জাদেজা। ৪ রানে আউট হন শ্রেয়স আইয়র। এরপর ভারতীয় দলের রান সংখ্যা বাড়িয়ে নিয়ে যান অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিন। ৭৪ রান করেন অক্ষর। ৩৭ রান করেন অশ্বিন। অজিদের হয়ে পাঁচ উইকেট নেন নাথান লাইন। দুটি করে উইকেট নেন মারফি এবং কুনেম্যান। একটি উইকেট নেন প‍্যাট ক‍ামিন্স।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালই করে অজিরা। ডেভিড ওয়ার্নারের জায়গায় ওপেন করেন ট্র্যাভিস হেড। ৩৯ অপরাজিত তিনি। প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করা উসমান খাওয়াজাকে দ্রুত আউট করেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তারপর হেডের সঙ্গে জুটি গড়েন মার্নাস লাবুশানে। ১৬ রানে অপরাজিত তিনি। ভারতের হয়ে একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:মনোজের অর্ধশতরান, তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান বাংলার

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...