Wednesday, June 24, 2026

আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রাক্তনীদের কাছে সাহায্য চেয়ে চিঠি উপাচার্যের

Date:

Share post:

আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। পরিস্থিতি মোকাবিলায় ফের প্রাক্তনীদের দ্বারস্থ হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস(Suranjan Das)। প্রাক্তনী সংসদ মারফৎ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের কাছে সাহায্যের আরজি পৌঁছে দিয়েছেন উপাচার্য(vice chancellor)।

গত বছর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের জেরে প্রাক্তনীদের চিঠি দিয়েছিলেন সুরঞ্জন দাস। তাতে সাড়া মেলে ব্যাপকভাবে। এবার বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সংস্কার ও গবেষণার জন্য অর্থ সাহায্য চেয়ে প্রাক্তনীদের দ্বারস্থ হলেন তিনি। নিজের আহ্বান পত্রে উপাচার্য লিখেছেন, “আমি প্রাক্তন পড়ুয়াদেরকে একটি তহবিলে আর্থিক অনুদান দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। প্রাপ্ত অর্থ বিভাগের শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করার জন্য ব্যয় করা হবে। যাতে বিভাগটি নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়।” তবে এই আর্থিক সংকটের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার গবেষণা এবং পরিকাঠানো খাতে যে অনুদান দিত, বিগত কয়েক বছর যাবত তা আসা বন্ধ হয়ে গেছে। অর্থ সংকটের কারণে রাজ্য সরকারও অতিরিক্ত অর্থ বরাদ্দে অপারগ। এই পরিস্থিতিতে প্রাক্তনীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

উল্লেখ্য, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মতো বিজ্ঞানীর প্রচেষ্টায় ১৯২১ সালে যাত্রা শুরু করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি। অনেক দিন ধরেই কথা চলছে বিভাগটির পরিকাঠামো সময়োপযোগী করে তোলা দরকার। দু বছর আগে বিভাগের শতবর্ষের সময় তা সম্ভব হয়নি করোনা পরিস্থিতির কারণে। পরবর্তী সময়েও ভাবনা বাস্তবায়িত করা সম্ভব হয়নি চলতি আর্থিক সংকটের ফলে। এর জেরেই এবার প্রাক্তনীদের দ্বারস্থ হলেন উপাচার্য।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...