Wednesday, June 24, 2026

কেরলকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল এটিকে মোহনবাগান

Date:

Share post:

ঘরে মাঠে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। শনিবার কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে জোড়া গোল কার্ল ম‍্যাকহিউর। চোট সারিয়ে মাঠে ফিরেই জোড় গোল করলেন তিনি। এই জয়ের ফলে প্লে অফের রাস্তাও পাকা করে নিল বাগান ব্রিগেড। লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠল ফেরান্দোর দল।

ম্যাচের শুরুতে পরিস্থিতি ছিল অন্য। ম্যাচের ১৬ মিনিটেই দিয়ামানতাকোসের গোলে এগিয়ে যায় কেরল। এরপরই পাল্টা আক্রমণ চালায় বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ২৩ মিনিটের মাথায় গোল করে বাগানের হয়ে সমতা ফেরান ম‍্যাকহিউ। ফ্রিকিক থেকে দিমিত্রির ভাসানো বলে হেড করে গোল করে যান কার্ল। এরপর দুই দল বেশ কিছু গোলমুখি আক্রমণ তৈরী করলেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হন দুই দলের ফুটবলারই।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় বাগান ব্রিগেড। তবে ৬৪ মিনিটে লালকার্ড দেখেন কেরলের প্রভীন। এই সুযোগকে কাজে লাগায় জুয়ানের দল। ম‍্যাচের ৭১ মিনিটে বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই কার্ল। মানবীরের পাসে কেরলের গোলরক্ষক গিলকে পরাস্ত করে গোল করে যান কার্ল। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে জুয়ানের দল ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো। কেরালা ব্লাস্টার্স এই পরাজয়ের ফলে নেমে গেলো ৫ নম্বরে। তাদের পয়েন্টও ৩১ কিন্তু গোলপার্থক্যে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির থেকে পিছিয়ে তারা।

আরও পড়ুন:মহিলা টি-২০ বিশ্বকাপে প্রথম হার ভারতের, ইংল‍্যান্ডের কাছে ১১ রানে হারল হরমনপ্রীতরা

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...