Friday, June 26, 2026

Entertainment : ছোট পর্দার ‘তুলসি’র বাড়িতে হঠাৎ হাজির ‘পাঠান’, প্রকাশ্যে শাহরুখ-স্মৃতির ছবি !

Date:

Share post:

পর্দার প্রিয় বৌমা বাস্তবে কতটা প্রিয় শাশুড়ি হয়ে উঠবেন সেটার উত্তর দেবে সময়। কিন্তু মেয়ের বিয়েতে আত্মীয়তার কোনও কার্পণ্য করেননি টেলিভিশন জগতের জনপ্রিয় তারকা ‘তুলসি’ স্মৃতি ইরানি (Smriti Irani)। চলতি মাসের গোড়ায় রাজস্থানে অর্জুন ভাল্লার (Arjun Valla) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন স্মৃতির মেয়ে শ্যানেল ইরানি। বিয়ের কিছু দিন পর মুম্বইয়ে রিসেপশন পার্টি দেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই হাজির বলিউডের ‘পাঠান’ শাহরুখ খান (Shahrukh Khan)।

স্মৃতিকন্যার বিয়ের রিসেপশনের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বিভিন্ন তারকারা। জমজমাট অনুষ্ঠানে নজর কেড়েছেন কিং শাহরুখ খান। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে স্মৃতির সহ-অভিনেতাদের মধ্যে রিসেপশনে আমন্ত্রিত ছিলেন রনিত রয় (Ronit Roy)। স্বামীকে নিয়ে এসেছিলেন বঙ্গ তনয়া মৌনী রায়ও ।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)


বাবা জিতেন্দ্রকে নিয়ে রিসেপশনে হাজির একতা কাপুরও(Ekta Kapoor)। ঝলমলে সন্ধ্যার ঝলক উঁকি দিচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...