Sunday, March 15, 2026

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের সিবিআই তলব

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে সিবিআই ফের তলব করল।  মঙ্গলবার  তলব তাঁকে নথি তথ্য নিয়ে তলব করা হলো নিজাম প্যালেসে। তাঁকে কয়েকদিন টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের তাঁর থেকে আরো কিছু নথি নিয়ে তলব।

৩২৫ জনের লিস্ট, টাকা নেওয়ার সময় সই, কতগুলো
অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে, এই সম্পর্কে আরও তথ্য জানতে তলব।নিয়োগ দুর্নীতি মামলায় জানার চেষ্টা করা হচ্ছে, কুন্তল ঘোষ সম্পর্কে তথ্য ও ৩২৫ জনের লিস্ট সম্পর্কে তথ্য ।অভিযোগ, তাপস মানিকের নির্দেশে চাকরিপ্রার্থীদের থেকে টাকা সংগ্রহ করেছেন।

৩২৫ জনের তালিকা চাওয়া হয়েছে। ইডি এর আগে তাপস মণ্ডলকে ৫ বার তলব করেছে। তাপস মণ্ডল গত বুধবার জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক অভিযোগ করেন,  চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এই ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। এমনকি দুজনকে মুখোমুখি বসিয়ে  তাপস ও কুন্তলকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও কুন্তল ঘোষের তরফে সব অভিযোগ মিথ্যে এমনটাই দাবি করে হয়েছে। এবার সেই সম্পর্কিত আরো তথ্য জানতে সিবিআই তাপস মণ্ডলকে ফের তলব করল।

নিয়োগ দুর্নীতি মামলায় সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে মানিক ভট্টাচাৰ্য স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল আদালতের সমন অনুসারে হাজিরা দিয়েছিলেন গত ৭ জানুয়ারি, জামিনের আবেদন করেছিলেন । যদিও জামিনের তীব্র বিরোধীতা করেছিল ইডি।

তাপস মণ্ডলের আইনজীবী আদালতে কাছে আবেদন করেন, তাপস মণ্ডলকে যত বার ইডি ডেকেছে গিয়েছেন। তাপস মন্ডলের থেকে কোনও রিকভারি নেই। যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। আদালত সে কথায় কর্ণপাত করেনি।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...