Friday, May 15, 2026

কল্যাণীতে পুলিশের গাড়ি উল্টে ভা*ঙচুর চলল, কেন জানেন?

Date:

Share post:

উত্তপ্ত হয়ে উঠল কল্যাণীর বিদ্যাসাগর কলোনি এলাকা। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর করে পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি করল। রবিবার সন্ধ্যায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী।

ঘটনার সূত্রপাত দ্রুত গতিতে পুলিশের গাড়ি যাওয়াকে কেন্দ্র করে । জানা গিয়েছে, এদিন কল্যাণী বিদ্যাসাগর কলোনির ১ নম্বর ওয়ার্ডে কৃষ্ণ মন্দিরে বিশেষ পুজো ছিল। মন্দির থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল। সেই সময়ই পুলিশের একটি গাড়ি প্রচণ্ড গতিতে ধূলো উড়িয়ে চলে যায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানান উপস্থিত এলাকাবাসী।
কিছুটা দূরে গিয়ে পুলিশের গাড়ি থামে। পুলিশকর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। এরপরই উত্তেজিত জনতা ইটবৃষ্টি শুরু করে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এমনকি পুলিশের গাড়ি উল্টে দেয়ে ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং জনতার উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ।

আরও পড়ুন- ১০০-র পাল্টা ‘প্রধানমন্ত্রীত্বের লোভ’! নীতীশকে কটাক্ষ বিজেপির

অভিযোগ, শিশু এবং মহিলারও পুলিশের লাঠিচার্জের হাত থেকে রেহাই পায়নি । যা নিয়ে একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...