Sunday, May 17, 2026

কমেছে মাধ্যমিকের পরীক্ষার্থী, ১০ হাজার শিক্ষক নিয়োগ আদৌ প্রয়োজন? প্রশ্ন বিচারপতি বসুর

Date:

Share post:

রাজ্যে কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা৷এই পরিস্থিতিতে অতিরিক্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা কোথায়? সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নিয়ে অসন্তোষ জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু৷রাজ্যে কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা৷এই পরিস্থিতিতে অতিরিক্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা কোথায়? সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নিয়ে অসন্তোষ
এদিন বিচারপতি বসু বলেন, এ বার মাধ্যমিকে ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে। অথচ সরকার বলছে ১০ হাজার শিক্ষক প্রয়োজন৷ এই অতিরিক্ত শিক্ষকদের প্রয়োজন কোথায়? অর্থের অপচয় ছাড়া কোনও লাভ হচ্ছে কি?’’ এর পরেই রাজ্য শিক্ষা দফতরের উদ্দেশে তিনি বলেন, ‘‘শিক্ষামন্ত্রীকে আইনে বদল আনতে বলুন। যে সব স্কুলে খুব কম পড়ুয়া আছে, সেই সব স্কুলের পড়ুয়াদের কাছের কোনও স্কুলে পাঠিয়ে দিন। আর যেখানে শিক্ষকের অনুপাতে বেশি পড়ুয়া রয়েছে, সেই স্কুলগুলোতে শিক্ষকদের বদলি করুন।’’

২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ২৮ জন। অথচ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫। কেন এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় চার লক্ষ কমে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পর্ষদের দাবি, অতিমারির জেরেই পড়ুয়ার সংখ্যা কমেছে৷

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...