Saturday, May 16, 2026

অবৈধ স্বরা ভাস্করের বিয়ে! দাবি মুসলিম জামাতের প্রধানের

Date:

Share post:

আচমকা বিয়ে করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। গত ১৬ ফেব্রুয়ারি পরিবার-পরিজনকে সাক্ষী রেখে আইনি বিয়ে সারেন দুই তারকা যুগল।তবে, সাদামাটাভাবেই বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়েতে খুশি অভিনেত্রীর সতীর্থ থেকে ফাহাদের অনুগামীরা। কিন্তু এই বিয়ে অবৈধ! বলছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি তাঁর দাবি, স্বরাকে ইসলাম কবুল করতে হবে।

আরও পড়ুন:টুইটারে বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা ভাস্কর !

কী বলেছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান ?

মৌলানা শাহবুদ্দিন রিজবি সাফ জানান, ‘‘স্বরাকে ইসলাম কবুল করতে হবে, তবেই এই বিয়ে বৈধতা পাবে। কোনও নারী যদি মূর্তিপূজা করেন, তা হলে কোনও মুসলমান পুরুষ তাঁকে বিয়ে করতে পারবেন না। ইসলামে এই ধরনের বিয়ের জায়গা নেই।’’

স্বরা-ফাহাদ রেজিস্ট্রি অফিসে বিয়ের আবেদনের নথিপত্র জমা করেছিলেন গত ৬ জানুয়ারি। মালাবদল, সইসাবুদ, ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন তাঁরা।বিয়ের খবর প্রকাশ্যেও আনেন গত বৃহস্পতিবার।তাঁদের বিয়ের খবরে একদিকে যেমন উচ্ছ্বসিত স্বরার ভক্তরা অন্যদিকে খুশির জোয়ার উচ্ছ্বসিত সমাজকর্মী থেকে রাজনৈতিক মহলেও।তবে খুশি নয় সমাজের একাংশ। এখন কী করতে চলেছে স্বরা-ফাহাদ, সেটাই দেখার।

 

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...