Saturday, May 16, 2026

মঙ্গলে শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠান,বুধে মেঘালয়ে যাবেন মমতা

Date:

Share post:

আগামিকাল, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওইদিন ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওইদিন শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সেরে কলকাতা থেকে শিলিগুড়িতে রওনা দেবেন তিনি।
দুপুর ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যবেন তিনি। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের সভা ঘিরে ইতিমধ্যে গোটা চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইতিমধ্যে পুলিশ কর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুপুর ৩টের পর শিলিগুড়িতে সভা করে মুখ্যমন্ত্রী উত্তরকন্যার পাশাপাশি কন্যাশ্রী সরকারি আবাসনেও যাবেন। মঙ্গলবার উত্তরবঙ্গে রাত্রিবাস করে বুধবার মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রীর সফরের জন্য বাগডোগরা থেকে শিলিগুড়ি শহর পর্যন্ত রাস্তার দু’ধার মমতা ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার, ফেস্টুন, কাটআউটে ছয়লাপ হয়ে গিয়েছে।মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে সভাস্থলের আওয়াজ যাতে স্টেডিয়ামের বাইরে না যায়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

 

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...