Wednesday, May 13, 2026

আজ কলকাতা-শিলিগুড়িতে মাতৃভাষা দিবস পালন মুখ্যমন্ত্রীর, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন

Date:

Share post:

আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার ভাষাদিবসে উত্তরবঙ্গকে একগুচ্ছ উপহার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কয়েকশো একের পর এক প্রকল্প পেতে চলেছে উত্তরবঙ্গের পাঁচ জেলা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের প্রশাসনিক সভা থেকেই প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:ছবি এঁকে মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছিলেন, পাল্টা স্মৃতিকে যা দিলেন মমতা

এর মধ্যে শুধু দার্জিলিংই জেলাই পাবে প্রায় ২৪১ কোটি টাকার প্রকল্প। মুখ্যমন্ত্রীর উপহারের তালিকায় অন্যতম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ব্লকটি। এটি বাস্তবায়িত করতে খরচ হবে প্রায় ১৭ কোটি ৩৪ লক্ষ টাকা। বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধাও প্রদান করবেন তিনি।

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভাস্থলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও পালন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতার দেশপ্রিয় পার্কের আদলে শহিদ বেদি তৈরি হয়েছে। নীল-সাদা থিমে সাজিয়ে তোলা হয়েছে গোটা স্টেডিয়াম। একটি মূল মঞ্চ তৈরি করা হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা থাকবেন। পাশের মঞ্চটি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। ভাষাদিবস উপলক্ষ্যে দুপুর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছেই শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...