Friday, May 15, 2026

লিভ-ইন পার্টনারের গায়ে তারপিন তেল ঢেলে আ*গুন ধরিয়ে দিল প্রেমিক! তারপর কী হল?

Date:

Share post:

ফের রাজধানীতে হাড়হিম করা হত্যাকাণ্ড। লিভ-ইন পার্টনারকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। হাসপাতালে প্রেমিকাকে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। আটক করা হয়েছে অভিযুক্তকে।

আরও পড়ুন:লিভ-ইন সঙ্গিনীকে খু**ন করে দেহ বিছানার নীচে ! গ্রেফ**তার কীর্তিমান রোমিও

ঘটনাটি দিল্লির আমন বিহার এলাকার। অভিযুক্তের নাম মোহিত। পুলিশ জানিয়েছে, মৃত তরুণী স্বামীকে ছেড়ে এসে গত ৬ বছর ধরে তাঁর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকছিলেন। তাঁদের এক সন্তানও রয়েছে। সম্প্রতি মাদক সেবন নিয়ে মোহিতের সঙ্গে প্রেমিকার বচসা হয়।তা এতটাই চরমে পৌঁছয় যে তরুণীর গায়ে তারপিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন মোহিত। গুরুতর আহত অবস্থায় তরুণীকে দিল্লির এসজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় এইমসের ট্রমা কেয়ার সেন্টারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পোড়া ক্ষত নিয়ে টানা ১০ দিন লড়াই করার পর সোমবার মৃত্যু হয় তাঁর।

তরুণীর পরিবারের সদস্যদের বয়ানের ভিত্তিতে মোহিতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগপত্রে পরিবার জানিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে তরুণী জানতে পারেন, মোহিত বন্ধুদের বাড়িতে মাদক সেবন করছেন। তিনি এর বিরোধিতা করেন। মোহিত ক্রুদ্ধ হন। দু’জনের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, এর পরেই তরুণীর গায়ে তারপিন তেল ঢেলে দেন মোহিত। তার পর আগুন ধরিয়ে দেন।

পুলিশ জানিয়েছে, তরুণীর বয়স ২৮ বছর। তিনি একটি জুতোর কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। তাঁর বয়ান রেকর্ড করার জন্য হাসপাতালে গিয়েছিল পুলিশ। কিন্তু তরুণী কিছু বলার মতো অবস্থাতেই ছিলেন না।

 

 

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...