Wednesday, June 24, 2026

স্করপিও গাড়ি থেকে নামিয়ে বুকে-মাথায় গু*লি! নি*হত ১

Date:

Share post:

সাতসকালে শ্যুটআউট! মঙ্গলবার সকাল আটটা নাগাদ হুগলির পান্ডুয়ায় জিটি রোডের উপর এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে মাথায় ও বুকে গুলি করে একদল দুষ্কৃতী।তাদের মধ্যে এক জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে খবর।তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন:বর্ধমানের কেতুগ্রামে শ্যুটআউট, খু*ন তৃণমূল কর্মী
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্ধমানের দিক থেকে আসা একটি গাড়িতে চার জন এসেছিল। অনুমান করা হচ্ছে নিহত ওই ব্যক্তিও গাড়ির ভিতরেই ছিলেন। এর পর রাস্তার ফাঁকা জায়গা দেখে তাঁকে গাড়ি থেকে নামিয়ে তাঁর মাথায়, বুকে ও পাঁজরে তিনটি গুলি চালানো হয়। স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে পান্ডুয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 

হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদ্বীপ জানিয়েছেন, একটি স্করপিও চেপে চার জন এসেছিলেন। হুগলি-বর্ধমান সীমানায় এক ব্যক্তিকে গুলি করে পালানোর সময় তাঁদের মধ্যে এক জন পুলিশের হাতে ধরা পড়ে যান। গাড়িটিকেও আটক করা হয়েছে। বাকি তিন দুষ্কৃতীকে খুঁজে বার করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কেন ওই ব্যক্তিকে খুন করা হল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

 

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...