Tuesday, June 23, 2026

মুম্বইয়ে শো চলাকালীন হা*মলা! মুখ খুললেন ক্ষুব্ধ সোনু

Date:

Share post:

এখনও বিভীষিকাময় রাতের কথা ভুলতেই পারছেন না। চোখে মুখে শুধুই উৎকন্ঠা। সেলফি নিতে বিরত থাকার জন্য এত বড় শিল্পীর উপর হামলা হতে পারে তা হয়ত শিল্পী ভাবতেও পারেননি।এই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। সোমবার রাতে মুম্বইয়ের চেম্বুরে সোনু নিগমের অনু্ষ্ঠান চলাকালীন চড়াও হন স্থানীয় শিবসেনা বিধায়ক প্রকাশ ফাটেরপেকারের ছেলে ও ভাইপো বলেই পুলিশ সূত্রে খবর। অনুষ্ঠান চলাকালীন শিল্পীর সঙ্গে বিধায়কের ছেলে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। শিল্পীর নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোনু নিগমকে ধাক্কা মারেন, তার পর তাঁর চুল ধরেও টানা হয়। এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন:মুম্বইয়ে শো চলাকালীন আ*ক্রান্ত সোনু নিগম, অভিযোগ উদ্ধব শিবিরের বিরুদ্ধে!
এই প্রসঙ্গে সঙ্গীতশিল্পী সোনু নিগম বলেন, ‘‘শো শেষ হওয়ার পর, যখন আমার সহকর্মী হরিপ্রকাশ, রব্বানী খান, সায়রা মাকানি-সহ আমরা সবাই স্টেজ থেকে নামছি, এমন সময় হঠাৎ পিছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তার পর হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, সেই ছেলেটি হরিপ্রকাশজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই। আমার চুল ধরে টানেন। আমার ম্যানেজার মরেই যেত।’’

প্রসঙ্গত, সোমবার রাতেই সোনু নিগমের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি), ৩৪১ ধারা (অন্যায় ভাবে গতিরোধ করা), এবং ৩৩৭ (ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করা)— এই তিনটির ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চেম্বুর থানায় এফআইআর দায়ের করেন শিল্পী। নিজের বিবৃতিতে বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন শিল্পী।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...