Sunday, May 17, 2026

বৃহস্পতিবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, ফলপ্রকাশ কবে? জানাল পর্ষদ

Date:

Share post:

আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে তা জানিয়ে দেন।

আরও পড়ুন:কমেছে মাধ্যমিকের পরীক্ষার্থী, ১০ হাজার শিক্ষক নিয়োগ আদৌ প্রয়োজন? প্রশ্ন বিচারপতি বসুর
সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। মে মাসের শেষ সপ্তাহে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে পর্ষদ। পরীক্ষার আগে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। জরুরি ক্ষেত্রে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্কুলে স্কুলে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে।
পাশাপাশি তিনি জানান,এ বছর মোট ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ হয়েছে। এর মধ্যে প্রধান পরীক্ষক রয়েছেন ১১৫৩ জন। পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার পরিদর্শক থাকছেন। মোট ১২২৬টি সেন্টারের পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন ৯৮৭ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া। সেইসকল পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। সেইসঙ্গে তিনি নিজে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরিদর্শন করবেন।


এদিকে, ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছেন বিনয় তামাং। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতি এই বনধকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। তিনি জানান, এ বছর দার্জিলিঙ থেকে মাধ্যমিকে বসতে চলেছে ৫৩২৯ জন পড়ুয়া। কালিম্পঙ থেকে ৩৪৩৯ জন ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের জন্য ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বিনয় তামাং ।

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...