Saturday, May 9, 2026

‘নেতার সংযত থাকা উচিত’, নওশাদ মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ।তাকে গ্রেফতারির কারণ জানার পর বুধবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নওশাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিচারপতি বাগচী বলেছেন, নেতার সংযত থাকা উচিত। তাঁর নেতৃত্বে কোনও বিশৃঙ্খলা না হয় সে দিকেও তাঁর নজর দেওয়া উচিত ছিল।

যদিও একই সঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ ৮৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাস্তা বন্ধ করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। তাঁরা এখনও জামিন পাননি। পুরো বিষয়টিতে বিস্ময় প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, একটি কর্মসূচির জন্য এত জনকে গ্রেফতার করা হয়েছে?

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ধর্মতলায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ বহু সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকে নওশাদ এবং আইএসফের ওই কর্মী সমর্থকেরা এখনও জেলেই রয়েছেন। নওশাদকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে হাই কোর্টে একটি মামলা রুজু হয়। বুধবার সেই মামলারই শুনানিতে ওই মন্তব্য করেন বিচারপতি।

নওশাদদের গ্রেফতারি নিয়ে প্রথম থেকেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছেন আইএসএফ সমর্থকেরা। এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছিল বামেরাও।

 

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...