Monday, June 15, 2026

পড়ুয়াদের প্রি-ম্যাট্রিক বৃত্তি দেওয়ার কাজের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ নবান্ন, জেলা প্রশাসনকে কড়া নির্দেশ

Date:

Share post:

তফসিলি জাতীয় এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) পড়ুাদের প্রি-ম্যাট্রিক বৃত্তি দেওয়ার কাজের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ নবান্ন (Nabanna)। নবম-দশম শ্রেণীর যত সংখ্যক ছাত্রছাত্রীর এই সুবিধা পাওয়ার কথা, তার মধ্যে মাত্র ৬০ শতাংশ নাম নথিভুক্ত করার কাজ শেষ হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে বাকিদের নাম নথিভুক্তিকরণ নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, রাজ্য চায় যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের কাছে স্কলারশিপের টাকা পৌঁছে দিতে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেও দায়িত্ব সহকারে নাম নথিভুক্তিকরণের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, প্রতিটি জেলাশাসককে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। কেন্দ্র ওবিসি ছাত্র ছাত্রীদের বৃত্তি বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ফলে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বৃত্তি দিতে মেধাশ্রী প্রকল্প চালু করে রাজ্য সরকার। মেধাশ্রী পোর্টাল চালু হয়ে গিয়েছে। পাশাপাশি, শিক্ষাশ্রী পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই। সেই কারণে, স্কুল কর্তৃপক্ষকে পোর্টালে যোগ্য ছাত্র ছাত্রীদের নাম তোলার কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়।

 

 

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...