Sunday, May 17, 2026

৮ রাজ্যে ‘চিরুনি তল্লাশি’! এনআইএ-র জালে একাধিক গ্যাং*স্টার  

Date:

Share post:

দেশের ৮ রাজ্যের মোট ৭৬ জায়গায় তল্লাশি চালিয়ে এনআইএ-র (NIA) জালে একাধিক গ্যাংস্টার (Gangster)। ইতিমধ্যে ৮ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ৬ গ্যাংস্টারকে গ্রেফতার করেছে এনআইএ আধিকারিকরা। জানা গিয়েছে, পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Hariyana), রাজস্থান (Rajasthan), উত্তর প্রদেশ (Uttar Pradesh), দিল্লি (Delhi), মহারাষ্ট্র (Maharashtra) ও মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সহ একাধিক জায়গায় হানা দিয়ে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার, জাগ্গু ভাগবানপুরিয়া ও লাকি খোকার সহ একাধিক কুখ্যাতকে গ্রেফতার (Arrest) করা হয়। জানা গিয়েছে, রাজ্যের ৭৬ স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং নগদ ২.৩ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।

এনআইএ সূত্রে খবর, ধৃত লাকি খোকার আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি খলিস্তানি সংগঠন যেমন খলিস্তান লিবারেশন ফোর্স, বাব্বর খালসা ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডেরেশনের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

তবে শুধু ভারতই নয়, দেশের বাইরে বসে যে সমস্ত গ্যাংস্টাররা ভারতে অপরাধ চালাচ্ছে তারাও তদন্তকারী সংস্থার আতস কাঁচের নীচে রয়েছে। এনআইএ-র দাবি, একাধিক গ্যাংস্টারদের সঙ্গে সন্ত্রাসবাদী যোগ রয়েছে। সম্প্রতি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) খুনের পরই গ্যাংস্টারদের ধরতে তৎপর হয় এনআইএ।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...