Saturday, June 6, 2026

পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের

Date:

Share post:

দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayet Election) , যদিও দিনক্ষণ এখনও পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি। কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছে রাজ্যের পরবর্তী নির্বাচন, তবে এসবের মাঝেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সেখানেই দেখা গেল প্রায় এগারো শতাংশ  ভোটের বেড়েছে। আগামী ১০ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন (State Election Commission)।

রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চূড়ান্ত। কিন্তু কবে সে নির্বাচন হবে তা নিয়ে স্পষ্ট ধারণা করতে পারছেন না কেউই। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা, অনগ্রসর শ্রেণির আসন পুনর্বিন্যাসের দাবিতে মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আগামী ২৭ ফেব্রুয়ারির আগে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। তবে তার আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। ২০১৮-র তুলনায় পঞ্চায়েত নির্বাচনে ভোটার প্রায় ১১.৫১% বেড়েছে। পরিসংখ্যান বলছে ২০১৮-র তুলনায় ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭ জন ভোটার বেড়েছে। পঞ্চায়েত ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার ১১৯ জন ভোটার। ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভোটার ছিলেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ২ জন।

 

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...