Monday, April 6, 2026

টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারল টিম ইন্ডিয়া

Date:

Share post:

একেই বলে কপাল। ব‍্যাট আটকে জেতা ম‍্যাচ হাতছাড়া হলো ভারতের। বৃহস্পতিবার ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাট মাটিতে আটকে যাওয়ায় রান আউট হন তিনি। আর সেই সঙ্গে শেষ হয়ে গেল ভারতের ফাইনালে ওঠার স্বপ্নও। আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতীয় দল। বৃহস্পতিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন মুনি। ৪৯ রান করেন লানিং। ভারতের হয়ে দুটি উইকেট নেন শিখা পান্ডে। একটি করে উইকেট নেন দীপ্তি শর্মা এবং রাধা যাদব।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৬৭ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার লড়াই চালান অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং জেমিমা রডরিগেজ। ৫২ রান করেন হরমনপ্রীত। ব্যাট মাটিতে আটকে যাওয়ায় রান আউট হন তিনি। আর সেই সঙ্গে শেষ হয়ে গেল ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন। রডরিগেজ করেন ৪৩ রান। ২০ রানে অপরাজিত দীপ্তি। ৯ রান করেন শেফালি ভর্মা। ২ রান করেন স্মৃতি মান্ধনা।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আরও পড়ুন:খারাপ ফর্ম, রাহুলের জন‍্য বিশেষ পরিকল্পনা বোর্ডের

 

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...