Sunday, May 17, 2026

দারিদ্র ও ক্ষুধা সমস্যার সমাধানেই শান্তি আসবে, বিশ্ব শান্তি ও সমঝোতা দিবসের সভায় বার্তা জহরের

Date:

Share post:

“শান্তি তখনই বজায় থাকবে যখন দারিদ্র ও ক্ষুধা সমস্যার সমাধান হবে দেশে।” বিশ্ব শান্তি ও সমঝোতা দিবসের আলোচনা সভায় এমনটাই বার্তা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ(TMC MP) জহর সরকার(Jahar Sarcar)।

ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স, ক্যালকাটা চেম্বার অফ কমার্স ও রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পার্ক হোটেলে(Park Hotel) বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক(Melinda Pavake)। আলোচনায় অংশ নিয়ে দেশের সমস্যা ব্যাখ্যা করে জহর সরকার বলেন, “আমাদের দেশে মোট জনসংখ্যার মধ্যে ৩২ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। ২২ কোটি মানুষ খালি পেটে রাতে ঘুমায়। এদিকে দেশে ১৪২ জন কোটিপতির বসবাস। তারা নিজেরা সবটা উপভোগ করে। যা খুবই লজ্জার বিষয়। দারিদ্র ও ক্ষুধার সমস্যার সমাধান হলে দেশে শান্তি বজায় থাকবে।”

একই সঙ্গে আলোচনা সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে মেলিন্ডা পাভেক বলেন, “গোটা পৃথিবীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। রাশিয়া শান্তি ও সমঝোতা বজায় রাখতে কোনও পদক্ষেপ না করে যুদ্ধকে বেছে নিয়েছে। কিন্তু ইউক্রেনের কাছে তারা যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছে। তাই রাশিয়া কাপুরুষের মতো ইউক্রেনের চার্চ, স্কুল ইত্যাদি জায়গায় হামলা করছে। রাশিয়াকে এই শান্তি ভঙ্গের দায় নিতেই হবে। যাঁরা শান্তি ভালবাসেন, আমি আশা করি, তাঁরা ইউক্রেনের পক্ষে থাকবেন।” এদিনের আলোচনা সভায় মেলিন্ডা পাভেক, জহর সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের প্রাক্তন প্রেসিডেন্ট শেখর মেহেতা, ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সের আঞ্চলিক প্রেসিডেন্ট ডঃ সুজয় কুমার বিশ্বাস, ক্যালকাটা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট কিশান কুমার কেজরিওয়াল, ডাঃ কুণাল সরকার ও রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর অজয় ল।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...