Tuesday, March 17, 2026

সদ্যোজাতকে কোলে নিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা মা

Date:

Share post:

মনে অদম্য জেদ! যেনতেনভাবে পড়াশুনো করতেই হবে।তাই শত বাধা সত্ত্বেও বৃহস্পতিবার সাহস করে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিলেন সদ্যোজাত সন্তানের মা। চিকিৎসক এবং পুলিশের নজরদারির মধ্যেই পরীক্ষা দেয় নাবালিকা।

আরও পড়ুন:নির্বিঘ্নেই শেষ হল এবারের প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা

১৪ বছর বয়সেই মালদহের বৈষ্ণবনগর এলাকার কুম্ভিরা গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় সেরিন সুলতানার । তারমধ্যেই পড়াশুনা চালিয়ে যাচ্ছিল সে। মাধ্যমিক পরীক্ষার আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সেরিনা।তারপরও হাল ছাড়েনি। পরীক্ষা দেওয়ার অঙ্গীকার নিয়েছিল সে। তাই শত বাধা সত্ত্বেও পরীক্ষা দিতে পিছুপা হয়নি।
গত শনিবারই মালদা মেডিক্যাল কলেজে পুত্র সন্তানের জন্ম দেয় ১৬ বছরের সেরিনা।বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে পরীক্ষা। অগত্যা একরত্তিকে নিয়ে হাসপাতালের বেড়েই পরীক্ষা দিলেন মা। মাধ্যমিক পরাক্ষার্থীর এই জেদকে কুর্ণিশ জানিয়েছে তাঁর গ্রামের সকলেই।

সেরেনার ননদ মমতাজ খাতুন জানান, গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিল সেরেনা। এরপর পুত্র সন্তান হয়। তবে সেই অবস্থাতেই মনের জোর নিয়ে সে পরীক্ষা দিয়েছে। নিজেই সে বলেছিল পরীক্ষা দিতে চাই। ননদ হিসাবে আমার খুব ভালো লেগেছে। বেডে বসে সন্তান নিয়ে পরীক্ষা দিয়েছে। আমি খুব আনন্দিত। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি ওর পাশে সবসময় থাকব।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...