Friday, April 3, 2026

কেন তাজমহল গুঁ*ড়িয়ে দিতে বললেন বলি তারকা নাসিরুদ্দিন শাহ !

Date:

Share post:

বিতর্কের মুখে বলিউড কিংবদন্তি নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। এবার মোঘলদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে (BJP)ধুইয়ে দিলেন অভিনেতা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে (Central Government) কার্যত চ্যালেঞ্জ জানিয়ে তাজমহল – লালকেল্লা (Taj mahal – Lal qila)গুঁড়িয়ে দেওয়ার কথা শোনা গেল বলি তারকার মুখে। কী কাণ্ড, হল টা কী? কেন গর্জে উঠলেন নাসিরুদ্দিন? সম্প্রতি ‘তাজ ডিভাইডেড বাই ব্লা*ড’(Taj Divided by bl*ood) নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেতা। সেখানে মোঘল সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই প্রসঙ্গেই বি*স্ফোরক মন্তব্য করলেন নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার (BJP Government)উদ্দেশ্য প্রণোদিত ভাবে মোঘলদের ‘ভিলেন’ সাজানোর চেষ্টা করছে।

বেশ কিছুদিন ধরেই ‘ভারতের ইতিহাস ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে’ বলে কেন্দ্রীয় সরকার অভিযোগ করছে। সংখ্যালঘু বিরোধিতার নেশায় মত্ত বিজেপি হিন্দু ভোটকে টার্গেট করে মোঘলদের নিয়ে নানা মন্তব্য করে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই বিষয়ে নাসিরুদ্দিন, মোঘলদের কাজকে অতিরঞ্জিত করার যেমন দরকার নেই, তেমনি তাঁদের খলনায়ক সাজানোরও প্রয়োজন নেই। তিনি বলেন, ইদানিং ইতিহাস নিয়ে ছেলেখেলা চলছে। যদি মোঘলদের সব খারাপই হয়, তাহলে তাজমহল ও লালকেল্লা গুড়িয়ে দেওয়া হোক। অভিনেতার এহেন মন্তব্যের পরই ফের বিতর্কের ঝড় উঠেছে ।

 

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...