Tuesday, June 16, 2026

Weather Update : বাতাসে বসন্ত, বেলা বাড়তেই চড়া রোদে অ*স্বস্তিতে বাঙালি !

Date:

Share post:

শীতের (Winter) দাপট শেষ, দখিনা বাতাস বুঝিয়ে দিয়েছে বসন্ত এসে গেছে। জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় কলকাতা-সহ (Kolkata) কয়েকটি জেলায় হালকা কুয়াশা থাকলেও, বেলা গড়াতেই চড়া রোদে অস্বস্তি বাড়ছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়ে দিল এই বছরের মতো শীত বিদায় নিয়েছে। বিকেল থেকে বসন্তের মৃদুমন্দ বাতাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তন হয়েছে। তবে বেলা গড়াতে না গড়াতেই যেভাবে সূর্যের রোদ ক্রমশ চওড়া হচ্ছে তাতে ফাল্গুনেই ঘর্মাক্ত বাঙালি। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬° সেলসিয়াস। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – উত্তরবঙ্গের (North Bengal) এই পাঁচ জেলাতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...