Sunday, May 31, 2026

ফের এআইএফএফ-কে একহাত নিলেন বাইচুং

Date:

Share post:

আবারও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে একহাত নিলেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। যদিও বর্তমানে এআইএফএফের কার্যকরী কমিটির সদস্য তিনি। ২০২৭ এশিয়ান কাপের বিড ছেড়ে দেওয়া এবং সন্তোষ ট্রফির নকআউট পর্ব সৌদি আরবে হওয়া নিয়ে প্রশ্ন তুললেন বাইচুং। ভারতের প্রাক্তন ফুটবলার মনে করছেন, এই বিষয়ে তদন্ত হওয়া জরুরি।

এই নিয়ে এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের পডকাস্টে বাইচুং বলেন, “কারা বিড জিতছে ২০২৭ এশিয়ান কাপ আয়োজনের জন্য? সৌদি আরব। কিভাবে শাজি প্রভাকরণ এবং কল্যাণ চৌবে কার্যকরী কমিটির সঙ্গে আলোচনা না করে বিড তুলে নিলেন। আর এখন সন্তোষ ট্রফি সৌদি আরবে আয়োজিত হতে চলেছে। এগুলি নিয়ে তদন্ত হওয়া দরকার।”

যদিও ওই একই পডকাস্টে এর পাল্টা জবাব দিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব শাজি প্রভাকরণ। তিনি বলেন, “কার্যকরী কমিটির সম্মতি ছাড়া, আমরা বিড তুলে নিতাম না। গত ১৫ নভেম্বর কার্যকরী কমিটির বৈঠকের অ্যাজেন্ডার তালিকায় এই বিষয়টি ছিল। কিন্তু সময়ের অভাবে সেটি তুলে ধরা হয়নি। এআইএফএফ এরপর এই বিষয়টি ই-মেইলে সদস্যদের সম্মতির জন্য পাঠিয়েছিল।”

আরও পড়ুন:খারাপ সময় পরিবার ছাড়া পাশে ছিলেন ধোনি, বললেন বিরাট

 

 

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...