Friday, June 5, 2026

ফের মৃ*ত্যু ক্রিকেট মাঠে, বল করতে গিয়ে হৃ*দরোগে আক্রান্ত ক্রিকেটার

Date:

Share post:

ফের দু*র্ঘটনা খেলার মাঠে। ক্রিকেট খেলতে গিয়ে প্রা*ন হারালেন বছর ৩৪-এর এক যুবক। নাম বসন্ত রাঠৌর। শনিবার আমেহদাবাদে একটি ম্যাচ খেলার সময় হৃ*দরোগে আক্রান্ত হয়ে মৃ*ত্যু হল বসন্তের। বল করার সময় হৃ*দরোগে আক্রান্ত হন তিনি। এরপর হাসপাতালে মৃ*ত্যু হয় তাঁর।

গুজরাতের পণ্য পরিষেবা কর দফতরের কর্মী ছিলেন বসন্ত। ক্রিকেটই ছিল তাঁর প্রাণ। জানা যাচ্ছে, বল করার সময় প্রথমে অস্বস্তি অনুভব করেন বসন্ত। বুকে ব্যথা শুরু হয় তাঁর। সতীর্থ এবং আয়োজকরা প্রথমে তাঁকে ডেন্টাল কলেজে নিয়ে যান। শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি বসন্তকে। হাসপাতালেই মৃ*ত্যু তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হৃ*দরোগে আক্রান্ত হওয়ায় মৃ*ত্যু হয়েছে তাঁর।

এই নিয়ে বসন্তের সতীর্থ তথা গুজরাতের পণ্য পরিষেবা কর দফতরের এক আধিকারিক বলেন, “আমাদের দল ফিল্ডিং করছিল। বসন্ত বেশ চনমনে ছিল প্রথম থেকেই। হঠাৎই বুকে ব্যথা অনুভব করে এবং মৃ*ত্যু হয়। ওর সতীর্থরা চেষ্টা করেও কিছু করতে পারেননি।”

আরও পড়ুন:ইডেনে আসছেন রণবীর, তবে কি সৌরভের বায়োপিকের আলোচনা করতে? কী বললেন মহারাজ?

 

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...