Saturday, April 18, 2026

দিনভর জিজ্ঞাসাবাদের পরে গ্রে*ফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া

Date:

Share post:

সকাল ১১টা থেকে গ্রেফতার থেকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার CBI-এৎ হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। মদ কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে এই মামলায় এক আমলার বয়ান রেকর্ড করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনিই জানান সিসোদিয়ার আবগারি নীতির খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দিনভর জিজ্ঞাসাবাদের পরে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়।

দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় মণীশ সিসোদিয়ার। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু কিছুটা সময় চেয়ে নেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সেই মতো রবিবার ফের তাঁকে ফের তলব করা হয়। এর আগে একাধিকবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সিসোদিয়া। তাঁর বাড়িতেও হানা দিয়ে ১৪ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এদিন, জিজ্ঞাসাবাদের আগে গ্রেফতার আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাদের অভিযোগ, সিসোদিয়ার জবাবে অসঙ্গতি আছে। তাঁরা সিসৌদিয়ার পরিবারের দেখভাল করবেন বলে আশ্বস্ত করেছেন আপ (APP) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal)

আরও পড়ুন- দু’পক্ষের মধ্যে চ*রম হাতাহাতি, জেলেই মৃ*ত্যু মুসেওয়ালা খু*নে ধৃত ২ দু*ষ্কৃতী!

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...