Thursday, May 14, 2026

মেসি কি বার্সেলোনায়? জল্পনা বাড়ল জাভির মন্তব্যে

Date:

Share post:

কোথায় সই করতে চলেছেন লিওনেল মেসি।সত্যিই কি পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরতে চলেছেন লিও? যা নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। এই নিয়ে আবারও বাড়ল জল্পনা। আর জল্পনা তৈরি হল বার্সেলোনার হেড কোচ জাভির কিছু বক্তব্যের মাধ্যমে। এক আর্জেন্তাইন পত্রিকায় মেসিকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন জাভি, যা থেকে তৈরি হয়েছে নু ক‍্যাম্পে মেসির আসা নিয়ে বেশ কিছু সম্ভাবনা।

বার্সেলোনার কোচ জাভি বলেন, “লিওর জন্য এটাই ওর ঘর এবং এখানকার দরজা সব সময় ওর জন‍্য খোলা থাকবে। তাই আমি এর বাইরে অন্য কিছু বলতে পারব না। ও আমার বন্ধু, আমরা নিয়মিত যোগাযোগ রাখি, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি, আর কিছুই নয়। এই বিষয়ে, অনেকটাই নির্ভর করবে ওর উপর, ও ভবিষ্যতে কি করবে, ক্লাবে আদৌ ও ঢুকবেন কিনা। তবে এটি পরিষ্কার বার্সেলোনা মেসির ঘর।”

তবে সেই পত্রিকার রিপোর্ট অনুযায়ী, মেসির যা বেতন, তা দেওয়াটা প্রায় অসম্ভব বার্সিলোনার জন্য। ওপরদিকে পিএসজিও মরিয়া আর্জেন্থাইন মহাতারকাকে ধরে রাখতে। একাধিক বৈঠকের মাধ্যমে মেসির চুক্তিবৃদ্ধি নিয়ে আলোচনা করছে দুই পক্ষ।

আরও পড়ুন:তৃতীয় টেস্টে রাহুল না গিল? মুখ খুললেন শাস্ত্রী

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...