Tuesday, June 23, 2026

মাসের শুরুতেই ধাক্কা! কলকাতায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ১১২৯ টাকা

Date:

Share post:

একেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। চাল, ডাল, দুধ, ডিম থেকে শুরু করে ওষুধপত্রের দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ। তারইমধ্যে ৩ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। এতে যে সাধারণ মানুষের পকেটে টান পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:উৎসবের মরশুমেও রেহাই নেই, দাম বাড়ল প্রাকৃতিক গ্যাসের

মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম আরও ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে খরচ হবে ১১২৯ টাকা। পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে।এর ফলে রেস্টুরেন্টে খাওয়ার দামও বাড়বে তা বোঝাই যাচ্ছে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পেট্রোল-ডিজেলের দাম আগেই চড়চড় করে বাড়িয়েছে। বেড়েছে রেপো রেট। কমেছে মাসিক বেতন। ব্যাঙ্কে গচ্ছিত রাখা সুদের পরিমাণ। মধ্যবিত্তর এখন ‘নুন আনতে পান্তা ফুরায়’-এর জোগাড়। এই অবস্থায় রান্নার গ্যাসের এই দামের জেরে বর্ধিত সংসার খরচ মধ্যবিত্তর আর্থিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।
বিশেষ করে কোভিডের সময় থেকে বহু মানুষের আয় অনেকটাই কমে গেছে। অনেকের চাকরি গেছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতেই আবারও গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তর ওপর আরও চাপ বাড়াল কেন্দ্র। হোটেল রেস্টুরেন্টে খেতে যাওয়া তো দূর মধ্যবিত্তর হেঁশেলে টান তো পড়বেই।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...