Friday, May 15, 2026

মাসিহা কলকাতা পুলিশ, কৃতজ্ঞতা জানালেন মাধ্যমিক পরীক্ষার্থী

Date:

Share post:

আর একটু পরেই পরীক্ষা। কিন্তু ভুল করে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এসেছে পরীক্ষার্থী। সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ। নিজের গাড়িতে পরীক্ষার্থীকে বসিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে পরীক্ষার্থীর মাসিহা হয়ে উঠলেন শ্যামবাজার ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি পার্থ চট্টোপাধ্যায়। ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন:মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মা*ন্তিক পরিণতি পরীক্ষার্থীর
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা ১০ নাগাদ আরজি কর রোডে ডিউটি করছিলেন শ্যামবাজার ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি। এমএন গাঙ্গুলি রোড মোড়ের কাছে হঠাৎ তাঁর নজরে পড়ে, স্কুল ইউনিফর্ম পরা একটি মেয়ে কাঁদছে। দেখেই বুঝতে পারেন, কোন বিপদে পড়েছে মেয়েটি। কী হয়েছে জানতে চাওয়ায় ইন্সপেক্টরকে সে জানায়, পরীক্ষার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে, এখন আর ফিরে গিয়ে নিয়ে আসার সময়ও নেই।

এরপর আর সময় নষ্ট না করে দ্রুত আদর্শ বালিকা বিদ্যালয়ের সেই ছাত্রীকে নিজের গাড়িতে বসিয়ে ঘোষ বাগান লেনে তার বাড়িতে হাজির হন। ছাত্রীটি অ্যাডমিট কার্ড নিয়ে ফিরে এলে ফের একবার গাড়ি করে তাকে পৌঁছে দেন মিল্ক কলোনি এলাকায় শ্রী রামকৃষ্ণ সারদা সঙ্ঘে তার পরীক্ষাকেন্দ্রে। ততক্ষণে পরীক্ষা শুরু হয় হয়।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা‌র্থীদের হাতে পৌঁছয় সকাল ১১টা ৪৫ মিনিটে। মিনিট পনেরো তা পড়ে দেখার সুযোগ পায় পরীক্ষার্থীরা। এর পর বেলা ১২টা থেকে শুরু হয় পরীক্ষা। ফলে তার আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোই বাঞ্চনীয়।তারমধ্যেই পরীক্ষাকেন্দ্রে ওই ছাত্রীকে পৌঁছে দেন পার্থবাবু।
সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রীটির পরিবার এবং সে নিজেও।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...