Thursday, May 14, 2026

অ্যা*ডিনোভা*ইরাসের সংক্রমণে ফের কলকাতায় শিশুমৃ*ত্যু!

Date:

Share post:

আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস। অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হল। নারকেলডাঙার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে তীব্র শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু হয় এক শিশুর। দিন সাতেক আগেই ভর্তি করানো হয়েছিল তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর শংসাপত্রে জানিয়েছেন, অ্যাডিনোভাইরাস থেকে হওয়া নিউমোনিয়ার কারণেই তীব্র শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে তার। এদিকে রবিবার বারাসতের হাসপাতালে জন্মের পরই শ্বাসকষ্ট শুরু হয় এক সদ্যোজাতের। তাকেও ভর্তি করা হয় বিসি রায় হাসপাতালে। বুধবার ভোরে সেখানেই মৃত্য হয় তার।

আরও পড়ুন:Adenovirus: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভা*ইরাস, কী পরামর্শ চিকিৎসকদের
অন্যদিকে, জ্বর-সর্দি নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি ছিল ৭ মাস বয়সি এক শিশু। নাম জিশান টুডু। হামিদপুরের বাসিন্দা। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চুঁচুড়া ইমামবারা হাসপাতাল থেকে রেফার হয়ে কলকাতা মেডিক্যালে আসে গত ১৯ ফেব্রুয়ারি। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই খুদের শরীরে মিলেছিল অ্যাডিনো ভাইরাসের অস্বিত্ব। হাসপাতালের দাবি, অ্যাডিনোর জেরে হওয়া নিউমোনিয়া সেরে গেলেও হার্টের সমস্যার জেরেই মৃত্যু। অপর শিশুর বয়স ২২ দিন। হাওড়ার বাগনানের বাসিন্দা ওই শিশু ১৬ ফেব্রুয়ারি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল। অ্যাডিনো ভাইরাস পজিটিভ ছিল রিপোর্ট। গতকাল গভীর রাতে মৃত্যু হয় তার।

ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে অ্যাডিনোভাইরাস।জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে রাজ্যের হাসপাতালে হাসপাতালে শিশুদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বেড পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। এমতাবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...