Sunday, May 17, 2026

২ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে নাগেরবাজারের বহুতলের আ*গুন  

Date:

Share post:

প্রায় দু’ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে দমদমের (Dumdum) বহুতলের আগুন। বুধবার বিকেলে নাগেরবাজার এলাকার (Nagerbazar) ডায়মন্ড সিটি (Diamond City) নামের একটি বহুতলের ১৬ তলায় আচমকাই আগুন লাগে। দমকল সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের (Gas Cylinder Blast) জেরেই এই অগ্নিকান্ড। তবে আগুনে এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনার উৎসস্থলে পৌঁছতে অসুবিধা হচ্ছিল দমকলবাহিনীর (Fire Brigade)। পরে দমকল বাহিনীর তৎপরতায় ২ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টা নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ঘটনায় কেউ আহত হননি বলেই দমকল সূত্রে খবর।

এদিন দুর্ঘটনার খবর পেয়েই ডায়মণ্ড সিটিতে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ও বিধায়ক অদিতি মুন্সি (Aditi Bose)। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং দমকল কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নাগেরবাজারের ডায়মন্ড প্লাজার (Diamond Plaza) লাগোয়া ডায়মন্ড সিটি আবাসন। ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজে দেখা যায় আবাসনের ১৬ তলার একটি ফ্ল্যাটের এসির মেশিনের উপর থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। ওই ফ্ল্যাটের অন্যান্য জানলা দিয়েও বেরিয়ে আসছে কালো ধোঁয়া। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। বাইরে থেকে আগুনের উৎসস্থলে পৌঁছনোর জন্য পাঠানো হয় ৪২ মিটার দৈর্ঘ্যের একটি বিশেষ মই।

তবে আবাসিকরা জানিয়েছেন, ১৬-ডি এবং ১৬-ই ফ্ল্যাটে আগুন লাগে। এদিন ওই ফ্ল্যাটে কাজ চলছিল কিন্তু কেউ ছিলেন না। এরপরই ১৭ তলার আবাসিকরা আতঙ্কে ছাদে উঠে যান কারণ আগুনের তীব্রতা এতটাই ছিল যে সিঁড়ি দিয়ে নিচে নামতে পারছিলেন না।

 

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...