Sunday, May 17, 2026

মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম ফোর্ট উইলিয়াম পরিদর্শন মমতার

Date:

Share post:

২০১১ সালে বাংলার ক্ষমতায় আসার পর বুধবারই প্রথম বার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বিকেলে, ফোর্ট উইলিয়াম (Fort William) পরিদর্শন করলেন তিনি। সেনা কর্তাদের সঙ্গে নিয়ে ঐতিহাসিক সেনা নিবাসের বিভিন্ন এলাকায় যান। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।

এদিন বিকেলে চারটে নাগাদ মুখ্যমন্ত্রী ফোর্ট উইলিয়ামের পূর্ব গেটে পৌঁছলে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা এবং অন্যান্য প্রবীণ সেনা কর্তারা। এরপর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেনা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী প্রায় এক ঘণ্টা ফোর্ট উইলিয়ামে ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেন তিনি।

১৯৭১-এর বিজয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। আর্মি ওয়াইভস অয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষভাবে সক্ষম শিশুদের ওই অনুষ্ঠানের পরে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে গিয়ে কথা করেন। উপহারও দেন করেন। ফোর্ট উইলিয়ামে অবস্থিত কমান্ড যাদুঘর সহ অন্যান্য ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেন মুখ্য়মন্ত্রী। দুর্গের ভিতরে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা বন্দি করে রেখেছিল সেই সেলটিও ঘুরে দেখেন মমতা।

আরও পড়ুন- ভিনদেশীদের হাতে হারানিধি ফিরিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...