Sunday, May 17, 2026

বিশ্বকাপ জয়ী সতীর্থদের জন‍্য সোনায় মোড়া উপহার মেসির, ভাইরাল ছবি

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপে চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। আর এই জয়ের ফলে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বজয়ের স্বাদ পেয়েছে নীল-সাদার দল। লিওনেল মেসির নেতৃত্বেই বিশ্বকাপ জয় আর্জেন্তিনার। আর এই জয়ের স্বপ্নপূরণ হয় লিও। আর এই জয়কে আরও বিশেষভাবে পালন করতে এবং দলের প্রত‍্যেকের ওপর কৃতজ্ঞতা দেখাতে এক বিশেষ ব‍্যবস্থা করলেন লিও। উপহার আনলেন মেসি। আর্জেন্তিনা দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের মহামূল্যবান উপহার দিলেন মেসি।

প্রায় দুই লক্ষ দশ হাজার ডলার খরচ করে ৩৫টি সোনায় মোড়া আইফোন ১৪এস কিনেছেন মেসি। আর সেই ফোনগুলি সতীর্থদের উপহার হিসেবে দিয়েছেন লিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। যেখানে দেখা যাচ্ছে, প্রতিটি ফোনে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর সঙ্গে তিন তারা খোদাই করা রয়েছে। আর তাতে লেখা, ‘ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ২০২২’। পাশাপাশি, এই ফোনগুলিতে প্রতিটি খেলোয়াড়ের জার্সি নাম ও জার্সির সংখ্যাও রয়েছে। এই ডিজাইনটি তৈরি করেছেন আইডিজাইন গোল্ড।

এই নিয়ে এই সংস্থার সিইও বেন লায়ন্স জানিয়েছেন, পুরো ২৪ ক্যারট সোনা দিয়ে এই আইফোনগুলি তৈরি করা হয়েছে।

 

 

আরও পড়ুন:ইস্টবেঙ্গলে কি ভবিষ্যৎ স্টিফেনের? সুপার কাপের আগেই ভাগ‍্য নির্ধারণ লাল-হলুদ কোচের: সূত্র

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...