“দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই”। “আমি ষড়যন্ত্রের শিকার, ঘুরিয়ে ফিরিয়ে আমার নামই করছে”। সরাসরি সামনে না এলো সংবাদমাধ্যমে ফোন-ইন প্রতিক্রিয়ায় জানালেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের বর্ণিত ‘রহস্যময়ী নারী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়। হুগলির যুব তৃণমূল নেতা কু্ন্তল ঘোষ সংবাদমাধ্যমে এক ‘রহস্যময়ী নারী’র নাম ভাসিয়ে দিয়েছিলেন। তিনি অপর অভিযুক্ত গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী। আগে গোপাল দলপতিও দাবি করেছিলেন, হৈমন্তী নির্দোষ। নিয়োগ দুর্নীতির বিষয় তাঁর হাজার হাজার মাইলের মধ্যেও কোনও সম্পর্ক নেই। শুক্রবার সন্ধে হৈমন্তীর দেওয়া বয়ানেও একই কথার প্রতিধ্বনি। তাঁরও দাবি, এই দুর্নীতির সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই।

তাহলে কুন্তল কেন তাঁর নাম বারবার নিচ্ছেন? এর উত্তরে হৈমন্তী বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত। নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে তাঁর মন্তব্য, “কুন্তল ঘোষকে আমি ব্যক্তিগতভাবে চিনি না এবং তাঁর সম্পর্কে আমার কোনও ধারণা নেই। নিয়োগ দুর্নীতির বিষয়ে আমি বিন্দুমাত্র কিছুই জানি না। অন্য কোনও কিছুকে আড়াল করার জন্য আমার নাম সামনে আনা হয়েছে। … কুন্তল ঘোষকে আজ অন্য এক মহিলাকে নিয়ে প্রশ্ন করা হলেও ঘুরে ফিরে তিনি আমার নাম করেন।”


হৈমন্তী বলেন, তিনি স্নায়ু রোগে ভুগছেন। সেই কারণেই তিনি সংবাদমাধ্যমের সামনে আসতে পারেননি। “সংবাদমাধ্যমের মুখে এই ঘটনা শোনার পর প্রথমে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। এত বড় দুর্নীতির সঙ্গে কীভাবে আমার নাম চলে এল! এই ঘটনার সময় কর্মসূত্রে আমি বাইরে ছিলাম। কথা বলার মতো অবস্থায় ছিলাম না। এটা অনেক বড় জটিল বিষয়।”

গোপাল দলপতি সঙ্গে তাঁর সম্পর্কে বিষয় হৈমন্তী স্পষ্ট জানিয়েছেন, তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চললেও এখনও ‘প্রয়োজনে’ তাঁদের মধ্যে যোগাযোগ হয়। গোপাল দলপ্রতির সঙ্গে কি তার কোন জয়েন্ট অ্যাকাউন্ট আছে? উত্তরে হৈমন্তী জানান, “আমার সঙ্গে গোপাল দলপতির কোনও জয়েন্ট অ্যাকাউন্ট নেই”। হৈমন্তী এগ্রো কেমিক্যাল প্রাইভেট লিমিটেড নামে একটি প্রসারণ তৈরির কোম্পানি তৈরি হলেও তা সূর্যের আলো দেখেনি বলে দাবি করেছেন হৈমন্তী। তাঁর কথায় সেই কোম্পানি শুরুই হয়নি। কোথায় তার অফিস বা সে তার কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সে বিষয়ে তাঁর কিছু জানা নেই।


দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোপাল দলপতি ঠিক যা যা কথা বলেছিলেন, হৈমন্তীর মুখেও সেই একই কথা। আইনত বিবাহ বিচ্ছেদের মামলা চললেও কথার বয়ানে স্বামী-স্ত্রীর অদ্ভূত তাল-মিল।

আরও পড়ুন- বার্লিনের পর্যটন মেলায় অংশ নেবে পশ্চিমবঙ্গ! মিলছে পুরষ্কারও







