Tuesday, March 17, 2026

ফের মানবিক! সন্তানসম্ভবাকে হাসপাতালে পৌঁছে দিয়ে ‘মাসিহা’ কলকাতা পুলিশ

Date:

Share post:

ফের কলকাতা পুলিশের মানবিক রুপ। এবার সন্তানসম্ভবা এক ভদ্রমহিলাকে হাসপাতালে পৌঁছে দিল কলকাতা পুলিশ। শহরের রাস্তায় ওই মহিলা সে সময় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন ৷

এই ঘটনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কলকাতা পুলিশ। তাঁরা লিখেছেন-

‘আজ ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের হোমগার্ড সুমন পাত্র ডায়মন্ড পার্ক মোড়ে কর্তব্যরত ছিলেন। সকাল ১১টা নাগাদ তিনি খবর পান যে খুব কাছেই একজন ভদ্রমহিলা প্রসব যন্ত্রণায় ছট্ফট করছেন। তৎখনাৎ ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের ওসি, ইনস্পেক্টর শতদল ভট্টাচার্যকে ফোনে ঘটনাটা জানান সুমন। ওয়ারলেসে ওসির নির্দেশ পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থল ডায়মন্ড পার্ক মোড়ে পৌঁছে যান সার্জেন্ট সাগর সিংহ। বুঝতে পারেন পরিস্থিতি গুরুতর, সময় সীমিত। তাই হাতের কাছে পেয়ে যাওয়া একটি অটোকে দাঁড় করিয়ে রেখা শীল নামে একজন সহৃদয় ভদ্রমহিলার সহযোগিতায় ওনাকে সেই অটোতে চাপান। অটোটিকে নিজের মোটরসাইকেল করে রাস্তা দেখিয়ে স্বল্প সময়ের মধ্যে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান সার্জেন্ট সাগর। হাসপাতালে পৌঁছে যান ইনস্পেক্টর শতদল ভট্টাচার্যও। ডাক্তারবাবু খুব দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পুত্র সন্তানের জন্ম দেন ভদ্রমহিলা। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। জানা যায় ভদ্রমহিলার নাম মুন্নি নস্কর। ওনার কাছ থেকে স্বামীর নম্বর নিয়ে ফোন করে তাকে হাসপাতালে আসতে বলেন ইনস্পেক্টর ভট্টাচার্য। সন্তান হওয়ার খবর শুনে খুব খুশি সদ্য পিতা হওয়া মানুষটি। এই সহযোগিতার জন্য আনন্দ অশ্রু ভরা চোখে কলকাতা ট্রাফিক পুলিশের প্রতি অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।’

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...