Saturday, May 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ যুবভারতীতে আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওড়িশাকে হারাতে পারলেই সেমিফাইনালে পৌঁছে যাবে জুয়ান ফেরান্দোর দল। জয়ই লক্ষ‍্য বাগান ব্রিগেডের।

২) ২০২২-২৩ আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে বিতর্ক। খেলতে নেমে দল তুলে নিল কেরালা ব্লাস্টার্স। অতিরিক্ত সময়ের খেলা চলার সময় দল তুলে নেয় কেরালা। অভিযোগ, রেফারি বাঁশি বাজানোর আগেই ফ্রিকিক থেকে শট নেন বিএফসির ফুটবলার সুনীল ছেত্রী।

৩) ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে খারাপ আখ‍্যা দিল আইসিসি। তৃতীয় টেস্টের প্রথমদিন থেকে পিচ স্পিনারদের পক্ষে ছিল। স্পিনারদের এই ভাবে সাহায্য পাওয়া ভাল চোখে দেখেনি আইসিসি। পিচ নিয়ে ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেন, “পিচ খুব শুষ্ক ছিল।

৪) বাতিল হয়ে যাওয়া কলকাতা হকি ডার্বি হতে চলেছে ৯ মার্চ। বিকেল ৪ টে মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে হতে চলেছে এই ম‍্যাচ। এদিন এমনটাই জানাল হকি বেঙ্গল। ১৯ ফেব্রুয়ারি হকির ডার্বি নিয়ে উত্তাল হয়েছিল কলকাতা ময়দান।

৫) মাত্র আড়াই দিনে শেষ হল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ইন্দোরে ভারতীয় দলকে ৯ উইকেটে হারাল স্টিভ স্মিথের দল। এই জয়ের ফলে বর্ডার-গাভাস্কর ট্রফির সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। সিরিজের ফলাফল ২-১। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা।

আরও পড়ুন:আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে বিত*র্ক, দল তুলে নিল কেরালা ব্লাস্টার্স

 

 

Related articles

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...