Thursday, May 14, 2026

রেললাইনের উপর খেলায় মত্ত অবোধ শিশু, কী করলেন চালক ?

Date:

Share post:

অবোধ শিশু মন জানেই না, যেখানে সে খেলায় মত্ত সেখান দিয়ে দ্রুত গতিতে ছুটে যায় রেলগাড়ি। আপন খেয়ালে খেলছে শিশু। সবচেয়ে বড় কথা ভ্রুক্ষেপ নেই অভিভাবকদের। এরই মধ্যে উপস্থিত হলো সেই প্রতিক্ষণ। দ্রুত গতিতে ছুটে আসছে একটি ট্রেন। আপন খেয়ালে রেললাইনের উপর খেলায় মত্ত শিশু।

এহেন পরিস্থিতিতে ত্রাতা হয়ে দাঁড়ালেন দুই ট্রেন চালকই। দূর থেকেই তাদের নজরে পড়েছিল শিশুটির এই কীর্তি। তাই প্রাণপণে চেষ্টা করেছিলেন ট্রেন থামানোর এবং তাতে তারা সফল।
আর চালকরা যা করলেন তা সত্যিই জানলে অবাক হতে হয় বৈকি । মানুষ যে এখনো মানবিক তারই ফের প্রমাণ পাওয়া গেল ভারতীয় রেলের এই দুই চালকের মাধ্যমে।
ট্রেন থামিয়ে শিশুটিক কোলে তুলে মায়ের কাছে ফিরিয়ে দিলেন তাঁরা। শিশুটির প্রাণরক্ষা পাওয়ায় স্বস্তিতে সকলেই।

শনিবার বামনহাট স্টেশনে বামনহাট-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনের শান্টিং করার কাজ চলছিল। সেই সময় লোকো পাইলট অভিজিৎ বিশ্বাস এবং তাঁর সহকারী চন্দন কুমার হঠাৎই লক্ষ্য করেন যে একটি ছোট্ট শিশু লাইনের মধ্যে বসে খেলায় মত্ত। সঙ্গে সঙ্গে তাঁরা ট্রেনটি থামিয়ে দেন। দু’জনেই ট্রেন থেকে নেমে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেন। দুই চালকের এই ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

বিষয়টি সামান্য নজর এড়িয়ে গেলেই বড় বিপর্যয় ঘটে যেতে পারত। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দাদের ভূমিকা নিয়ে। কেন ছোট শিশুদের খেলার জন্য রেললাইন সংলগ্ন এলাকায় ছেড়ে রাখা হয়। তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...