Sunday, March 15, 2026

অবিশ্বাস্য ! যাত্রীর অন্ত*র্বাস দেখে চমকে উঠল বিমানবন্দর কর্তৃপক্ষ, তারপর..

Date:

Share post:

সবেমাত্র ছুটির সকালের ঘুম ভাঙছে মহানগরীর। বসন্তের বাতাসে কুয়াশা কাটিয়ে রোদের ঝিলিক দেখতে না দেখতেই হঠাৎ করে ঘোর কাটল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের (Kolkata Airport Authority)। প্রত্যেক দিনই শয়ে শয়ে বিমান ওঠানামা করে। কিন্তু হঠাৎ করে নজর ঘুরল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নেমেছিল দুবাই থেকে আসা বিমান ইকে ৫৭০ – এর (Flight EK 570) দিকে। এই বিমানেই ছিলেন বিক্রম মিনা (Vikram Mina) নামে এক যাত্রী। কলকাতা বিমানবন্দরে নামতেই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পড়েন তিনি। বিমানবন্দরে তাঁর সন্দেহভাজন গতিবিধির জেরে আলাদা করে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন শুল্ক দফতরের আধিকারিকরা (Customs Department)। এতক্ষণ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু তল্লাশি শুরু হতেই চক্ষু চড়কগাছ কাস্টমস কর্তাদের। ওই ব্যক্তির প্যান্ট, অন্তর্বাস, এমনকি মোজার মধ্যে থেকে উদ্ধার করা হয় সোনার পেস্ট (Gold Paste)। বেল্টের মধ্যেও কায়দা করে লাগানো ছিল এই পেস্ট। হিসেব বলছে ৪ কেজি ৯১৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা।

ঘটনার জেরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে। শুল্ক দফতরের প্রাথমিক অনুমান পাচারের উদ্দেশ্যেই এই সোনা আনা হয়েছিল। ধৃত ব্যক্তি কোনও পাচার চক্রের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা করেছেন তদন্তকারী অফিসারেরা।

 

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...