Saturday, March 14, 2026

অনুব্রতকে নিরাপত্তার প্রশ্নে হাত তুলে নিল আসানসোল পুলিশ !

Date:

Share post:

অনুব্রত মন্ডলের দিল্লি-যাত্রা নিয়ে টানাপোড়েন জারি। অনুব্রতকে নিরাপত্তার প্রশ্নে হাত তুলে নিল পুলিশ। আসানসোল থেকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব নয়, জানাল পুলিশ, খবর সূত্রের। ইডিকে পুলিশের অবস্থানের কথা জানিয়ে ইমেল করেছেন জেল কর্তৃপক্ষে।

কলকাতা হাইকোর্টের তরফে দিল্লি যাত্রা নিয়ে সবুজ সংকেত মিলেছে শনিবারই। কিন্তু রবিবার দুপুর পর্যন্ত সমাধান সূত্র মেলেনি।  বরং জটিলতা বেড়েছে । হাইকোর্টের নির্দেশ মতো, দিল্লির ফ্লাইটে ওঠার আগে কলকাতায় স্বাস্থ্যপ রীক্ষা করাতে হবে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতাকে।কিন্তু আসানসেল পুলিশ কমিশনারেট জেল কর্তৃপক্ষকে ই-মেল করার পর থেকেই জটিলতা আরও বেড়েছে।

অবশ্য ইডির দাবি, শনিবার থেকে আসানসোল জেল কর্তৃপক্ষের কাছে অনুব্রতকে নিয়ে তিনটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনও উত্তর মেলেনি। তবে রবিবার দুপুরে জেল কর্তৃপক্ষ ইডিকে আসানসোল কমিশনারেটের কথা জানিয়ে দিয়েছে। এখন বল ইডির কোর্টে।এখন দেখার ইডি কী করে। তাদের কাছে দুটি ফথ খোলা আছে। প্রথমত, ইডি আধিকারিকরা নিজেই অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানোর দায়িত্ব নিতে পারেন। দ্বিতীয়ত, ফের হাইকোর্টের দ্বারস্থ হতে পারে তারা।

অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষার দায়িত্ব যদি ইডি নেয়, তবে অনুব্রতকে আসানসোল থেকে কলকাতায়  কোনও কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে আসতে হবে। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে বিমানে চাপিয়ে দিল্লি নিয়ে যেতে হবে।এমনকী বিমানে যাতে অবশ্যই একজন চিকিৎসক থাকেন তা নিশ্চিত করতে হবে ইডিকেই। দিল্লি নেমে ফের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করতে হবে অনুব্রত মণ্ডলকে।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ (Silajit)। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...