Tuesday, April 28, 2026

মানিকের স্ত্রী-পুত্রকে ফের আদালতে পেশ করবে সিবিআই

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত৷ ৬ মার্চ দুজনেরই জেল হেফাজত শেষ হচ্ছে৷ সোমবার ফের তাদের আদালতে পেশ করার কথা।

আগের দিন আদালতে শুনানিতে মূল বিষয় হয়ে ওঠে লন্ডনের বাড়ি। সেই  বাড়ি নিয়ে একপ্রস্থ সওয়াল-জবাব চলে দু’পক্ষের মধ্যে৷ সৌভিকের আইনজীবীর পক্ষ থেকে সেই সময় বলা হয়, আগের অ্যাপ্লিকেশনে এই কথাগুলো তোলা হয়নি৷ লন্ডনে কারোর সম্পত্তি থাকলে তো সেটা পাবলিক ডোমেনে দেখা যায়৷ যে বাড়ির কথা বলা হচ্ছে, ওখানে উনি ভাড়ায় ছিলেন৷ পরে আবার যখন গিয়েছিলেন তখন তিনি সেটাকে রেসিডেন্স বলে গিয়েছিলেন৷

বিচারক বলেন, ওর ভিসাতে স্টুডেন্ট লেখা আছে কোথাও কোথাও৷ আর দু’বার লেখা আছে রেসিডেন্ট অ্যান্ড রিএন্ট্রি৷ তার পর আইনজীবী বলেন, ২০১৬ সালে অগাস্ট মাসে প্রথমবার লন্ডনে যান৷ পড়তে৷ তখন ভিসা অ্যাপ্লাই করেন৷ বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট দেওয়া হয়৷ ২০১৮ পর্যন্ত আমাকে ভিসা অ্যাপ্লাই করতে দেওয়া হয়নি৷ যে হেতু রেসিডেন্ট পারমিটে গিয়েছিলাম, তাই সেটিকে রেসিডেন্ট রি-এন্ট্রি লেখা থাকে৷

 

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...