Friday, May 15, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পিঠের চোটের অস্ত্রোপচার করতে নিউজিল্যান্ড পৌঁছালেন যশপ্রীত বুমরাহ। দু’এক দিনের মধ্যেই তাঁর অস্ত্রোপচার করবেন বিখ্যাত সার্জন রোওয়ান সৌটেন। বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি কর্তৃপক্ষ বুমরাহর পিঠের অস্ত্রোপচারের জন্য এই কিউয়ি অস্থিশল্য চিকিৎসককে চূড়ান্ত করেছেন।

২) আগামি মরশুমে নতুন দল গড়তে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। আর এই নিয়ে বিনিয়োগকারী সংস্থা ইমামিকে চিঠি দিল তারা। বদল করতে চাইছে কোচও। আর তাই দু’দিন আগে ইমামি ইস্টবেঙ্গলের প্রধান আদিত্য আগরওয়াল এবং মনীশ গোয়েঙ্কার কাছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়।

৩) আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। আর একটি গোল করলেই বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসাবে ৮০০ গোল করার নজির গড়বেন তিনি। শনিবার পিএসজির জার্সিতে এফসি ন্যান্তেসের বিরুদ্ধে গোল করে ৭৯৯ তম গোল করেন মেসি।

৪) সতীর্থদের কথায় এই আচরণ করেছিলাম।  মুখ খুললেন স্বয়ং মার্টিনেজ। বললেন, সতীর্থদের প্ররোচনাতেই সেরা গোলরক্ষক পুরস্কার নেওয়ার পর অশালীন ভঙ্গি করেছিলাম।

৫) টেনিসকে বিদায় জানালেন সানিয়া মির্জা। দুবাই ওপেনের প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর জানিয়েছিলেন হায়দরাবাদে খেলে টেনিস থেকে অবসর নেবেন। সেটাই করলেন ভারতীয় টেনিসের অন্যতম সফল তারকা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

 

Related articles

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীরা: শনি থেকেই জেলায় জেলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম

রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি কর্মীদের সংযত থাকার বার্তা বিজেপি শীর্ষ নেতৃত্ব দিলেও তাতে যে কোনও কাজ...

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...