Saturday, March 14, 2026

সিকিম থেকে ফেরার পথে ভয়াবহ দু*র্ঘটনা, শিলিগুড়িতে মৃ*ত ৪

Date:

Share post:

ম*র্মান্তিক! শিলিগুড়িতে মালবাহী গাড়ির ধাক্কায়  মৃ*ত্যু হল ৪ পর্যটকের। মৃ*তেরা হলেন অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই । শিলিগুড়ির সাতমাইল এলাকায় দুর্ঘ*টনাটি ঘটে ।

জানা গিয়েছে, এদিন সকালে চারজন যাত্রী নিয়ে সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসছিল গাড়িটি । সেইসময় উল্টো দিক থেকে একটি মালবাহী গাড়ি শিলিগুড়ি থেকে রওনা হয় । সাতমাইল এলাকায় দু’টি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে গাড়ি দু’টি জঙ্গলে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় একজনের । বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । কিন্তু, বরাত জোরে বেঁচে যান গাড়ির ড্রাইভার । তাঁর সামান্য চোট রয়েছে । শিলিগুড়ি জেলা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়েছে । কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা।

আরও পড়ুন- Pakistan: পুলিশের উপর হা*মলা! আ*ত্মঘাতী বি*স্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃ*তের সংখ্যা

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...