Thursday, June 25, 2026

জেল থেকে বের করা হল অনুব্রতকে, নিয়ে আসা হচ্ছে কলকাতায়, দিল্লি যাত্রা কখন?

Date:

Share post:

দোলের দিন সাতসকালেই অনুব্রত মণ্ডলের তোড়জোড় শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। মঙ্গলবার সকাল ৬টা ৫২ নাগাদ আসানসোল জেল থেকে বের করা হয় তাঁকে। রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই কলকাতায় (Kolkata) নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। আজই তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে।

আরও পড়ুন:দোলের দিন অনুব্রতকে কলকাতায় আনতে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের!

আসানসোল থেকে অনুব্রতকে প্রথমে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হবে। তারপর জোকা থেকে অনুব্রতকে নিয়ে বিমানবন্দরে পৌঁছবেন ইডি আধিকারিকেরা। দিল্লি পৌঁছনোর পর তাঁকে পেশ করা হবে আদালতে।

ইডির সুত্র বলছে, আসানসোল জেল থেকে জোকা পৌঁছতে প্রায় ১১টা বেজে যাবে। জোকা ইএসআইয়ে স্বাস্থ্যপরীক্ষা করাতে কমবেশি দু’ঘণ্টা লাগবে। তারপর কেষ্টকে নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে।

দিল্লিতে পৌঁছনোর পর আরএক দফা স্বাস্থ্যপরীক্ষা হবে অনুব্রতর। এরপরই আদালতে পেশ করা হবে তাঁকে। ইডি সূত্রে খবর, সবটা করতে সন্ধেবেলা সাড়ে সাতটা-আটটা বেজে যেতে পারে। তাই ম্যাজিস্ট্রেটের বাড়ির এজলাসে পেশ করা হতে পারে অনুব্রতকে।

 

 

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...