Wednesday, June 10, 2026

মোদি রাজ্য গুজরাট থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি মা*দক

Date:

Share post:

ফের বিজেপি শাসিত গুজরাট থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি মাদক।ইরান (Iran) থেকে আসা একটি মাদক (Drugs) বোঝাই নৌকোকে গুজরাত উপকূলে (Gujarat coast) আটক করল ভারতীয় কোস্ট গার্ড। সোমবার সেটিকে আটক করে ওখায় নিয়ে যাওয়া হয়েছে। আইসিজির তরফে বলা হয়েছে, ওই নৌকো থেকে ৬১ কেজি মাদক উদ্বার হয়েছে। যার মূল্য প্রায় ৪২৫ কোটি টাকা।

আরও পড়ুন:ত্রিপুরা: অসম-গুজরাতের পুলিশ দিয়ে ভোট করানোর ছকে বিজেপি!

গুজরাটে মাদক উদ্ধারের ঘটনা নতুন নয়। তবে তার কোনও ব্যবস্থা নেয়নি সে রাজ্যের বিজেপি সরকার। তবে আগে আসত পাকিস্তান থেকে। এবার প্রথম ইরানি নৌকোকে আটক করা হল। তাতে মোট পাঁচ জন ছিল বলে জানা গিয়েছ। তাদের গুজরাত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আইসিজির দু’টি টহলদারি স্পিড বোট রয়েছে। একটির নাম মীরা বহেন, অন্যটি অভীক। সোমবার রাতে এই দু’টি টহলদার স্পিড বোট লক্ষ্য করে আরবসাগরে ভারতের জলসীমায় অপেক্ষাকৃত একটি ছোট জলযান ভাসছে। প্রাথমিক সন্দেহ হওয়ার পরেই সেটিকে ঘিরে ফেলে ভারতীয় কোস্ট গার্ড। তারপর দেখা যায় তাতে মাদক ঠাসা রয়েছে।

ভারতে মাদক ঢোকানোর ক্ষেত্রে আন্তর্জাতিক চক্র অনেক বছর ধরেই সক্রিয়। পশ্চিমী উপকূলকে ব্যবহার করে সেই কাজ করা হয়। গত কয়েক ধরে ভারতীয় কোস্ট গার্ডকেও ঢেলে সাজা হয়েছে।

 

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...