Saturday, March 28, 2026

মহারাজের চরিত্রে ফাইনাল হল নাম, সৌরভের বায়োপিকে বিখ্যাত বলি সুপারস্টার!

Date:

Share post:

বাংলার দাদাকে (Saurav Ganguly) নিয়ে বাঙালির আগ্রহ চিরন্তন। লর্ডসের বুকে দাদাগিরি দেখানো হোক কিংবা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে গোটা দেশকে বাঙালির ক্রিকেট পাঠ শেখানো, সবেতেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বেহালার ছেলেটা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) জীবন, ক্রিকেট জীবনের সংগ্রাম, খেলোয়াড় থেকে প্রশাসকের দক্ষ ভূমিকা পালন, বিনোদন জগতের (Entertainment Industry) আগ্রহের কারণ বটে। তাই একবার যখন জানা গেছিল মহারাজের জীবন নিয়ে সিনেমা হবে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। দাদার সমর্থকেরা জানতে চেয়েছিলেন কোন অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন? সৌরভের ব্যক্তিগত পছন্দের তালিকায় রণবীর কাপুরের (RK) নাম বারবার উঠে এলেও, সম্প্রতি কলকাতায় নিজের ছবির প্রচারে এসে ঋষি পুত্র জানিয়ে দিয়েছেন তিনি এরকম কোনও প্রজেক্টে কাজ করছেন না। ফের ধোঁয়াশা বাড়তে থাকে। অবশেষে ফাইনাল হল নাম।

সৌরভ গঙ্গোপাধ্যায় চরিত্রে অভিনয় করা খুব একটা সহজ কাজ নয়। কারণ ২২ গজের বাঙালির মহানায়ক শুধু ইতিহাস নয় বিপক্ষের বলকে স্টেপ আউট করে বাউন্ডারির ওপারে পাঠিয়ে সৃষ্টি করতেন মহাকাব্য। তাই যিনি সৌরভের চরিত্রে অভিনয় করবেন তাকে বাঁ হাতে ব্যাট করতে অত্যন্ত পারদর্শী হতে হবে যাতে দর্শকের কাছে চরিত্রের নির্ভরযোগ্যতা তৈরি হয়। আর এখানেই নতুন নাম উঠে এসেছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। নানা ধরনের চরিত্রে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন এই অভিনেতা। সূত্র বলছে বলিউডের ভিকি ডোনার সৌরভের ভূমিকায় মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আয়ুষ্মান নিজে ক্রিকেট পছন্দ করেন, খেলতেও পারেন। বাঁ হাতে তিনি বেশ স্বচ্ছন্দ্য, পাশাপাশি বাঙালি লুকেও তাঁকে বেশ মানানসই লাগবে বলেই মনে করেন তাঁর অনুরাগীরা। তাই অংকের হিসেব বলছে দুই আর দুই মিলে যাচ্ছে। এই খবরের সিলমোহর পড়া আর মাত্র সময়ের অপেক্ষা।


 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...