Tuesday, June 23, 2026

ইন্দোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা, বিসিসিআইয়ের নির্দেশেই এমন পিচ, জানাল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা

Date:

Share post:

ইন্দোরে পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দিয়েছে আইসিসি। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট মাত্র ১৩ ঘণ্টায় শেষ হয়ে গিয়েছে। প্রথম ওভার থেকেই বল ঘুরেছে। ম্যাচের ৩১টি উইকেটের মধ্যে স্পিনাররা নিয়েছেন ২৬টি উইকেট। এরপরই আইসিসি ইন্দোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দিয়েছে। ৩ পয়েন্ট কেটে নিয়েছে তারা। আর এই শাস্তির পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিশানা করল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা। তাদের তরফ থেকে বলা হয়, বিসিসিআইয়ের নির্দেশেই পিচ তৈরি করা হয়েছিল।

মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি অভিলাশ খান্ডেকর সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিসিসিআইয়ের পিচ প্রস্তুতকারকদের নির্দেশেই ওই রকম পিচ তৈরি করা হয়েছিল। ম্যাচের ৮ থেকে ১০ দিন আগে বিসিসিআইয়ের দু’জন পিচ প্রস্তুতকারক এসেছিলেন। তাঁদের নির্দেশেই পিচ তৈরি হয়েছিল। এতে মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের কোনও ভূমিকা ছিল না। আমি এটা পরিষ্কার করে দিতে চাই। আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে রাজ্য ক্রিকেট সংস্থাদের কোনও ভূমিকা থাকে না। বিসিসিআইয়ের পিচ প্রস্তুতকারক ও ভারতীয় দল যে রকম নির্দেশ দেয় সে রকমই পিচ তৈরি করা হয়।

আরও পড়ুন:প্রকাশিত হল আসন্ন সুপার কাপের সূচি, কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল


 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...