Sunday, May 24, 2026

কাঁচরাপাড়ার বস্তিতে ভ*য়াবহ আ*গুন! পু*ড়ে ছাই বস্তির একাংশ

Date:

Share post:

দোলের ঠিক পরের দিনই কাঁচরাপাড়ার বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেছে কয়েকটি ঘর। আগুন গ্রাস করে ৯টি দোকানকেও। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ঘটনাস্থলে পৌঁছেছেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল অধিকারী।

আরও পড়ুন:“দেশে আগুন জ্বালাতে চান?” ঐতিহাসিক স্থানের নাম বদলে বিজেপিকে তোপ শীর্ষ আদালতের

ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের ঝিলপার পান বস্তিতে। দাউদাউ করে জ্বলতে শুরু করে পাশাপাশি ঘরগুলিতে। কয়েকটি দোকানেও আগুন লেগে যায়। বস্তির লোকজনই প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয়। কিন্তু আগুন বিধ্বংসী চেহারা নেওয়ায় খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঐগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। জানা গেছে, অন্তত ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি ঘর পুড়ে গেছে।


তবে কী কারণে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। শর্টসার্কিট থেকেই এই আগুন বলে অনুমান দমকলের।অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর ।

 

 

Related articles

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...