Saturday, March 14, 2026

ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা! শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বাম-কংগ্রেসের

Date:

Share post:

দলের তরফে আগেভাগেই ঘোষণা হয়েছিল নাম। আর সেই মতোই বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Chief Minister of Tripura) হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন মানিক সাহা (Manik Saha)। বুধবার আগরতলায় (Agartala) স্বামী বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma), অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (Pema Khandu), বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) এবং বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতারা। তবে নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপির বিরুদ্ধে ‘সন্ত্রাস’-এর অভিযোগ তুলে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে সিপিএম (CPIM) এবং কংগ্রেস (Congress)।

এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য শপথ নিয়েছেন। নতুন মন্ত্রীসভার সদস্যরা হলেন, রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস ও শুক্লাচরণ নেওটিয়া। নতুন মন্ত্রিসভায় স্থান পেল নতুন মুখ। তবে বাদ গিয়েছেন কয়েকজন মন্ত্রী। তাৎপর্যপূর্ণ, চরম আলোচিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম নেই এই তালিকায়। ফলে তিনি রাজ্যের মন্ত্রী হবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। এর আগে একাধিকবার আলোচনায় উঠে এসেছিল প্রতিমা ভৌমিক (Pratima Bhoumik) ত্রিপুরার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু তা হল না। সূত্রের খবর, তিপ্রা মথার (Tipra Motha) তিনজন জয়ী প্রার্থী ক্যাবিনেটে জায়গা পেতে পারেন।

উল্লেখ্য, ত্রিপুরায় পরপর দুবার সরকার গড়ল বিজেপি। এ রাজ্যে গত বিধানসভা ভোটে টানা পঁচিশ বছরের বাম জমানার পতন হয়েছিল। একটানা কুড়ি বছর মুখ্যমন্ত্রীর পদে থাকার পর বিরোধী দলনেতা হিসেবে সংসদীয় রাজনীতিকে বিদায় জানিয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এবারের নির্বাচনে তিনি ভোটে দাঁড়াননি। উপজাতি দল তিপ্রা মথার ভোট কাটাকাটির জেরে বিজেপির নিশ্চিত জয় এসেছে বলেই বিশ্লেষণে উঠে এসেছে। তবে ভোট পাওয়ার নিরিখে বাম-কংগ্রেস জোটের তুলনায় বেশি ব্যবধান নেই বিজেপির।

 

 

 

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...