Monday, April 27, 2026

হরিদেবপুরের তরুণী খু*নের নেপথ্যে এ*সকর্ট সার্ভিস!

Date:

Share post:

দোলের দিন সকালে হরিদেবপুরের (Haridevpur) রাস্তা থেকে উদ্ধার হয় বিবাহিত তরুণীর দেহ। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্যভেদ করল লালবাজার (Lalbazar)। খুনের নেপথে এসকর্ট সার্ভিস বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ওই তরুণীকে খুন ও দেহ লোপাটের চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার মূল অভিযুক্ত অরুণাভ পাত্রকে মঙ্গলবার গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে বুধবার দত্তপুকুর থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ (Police) জানিয়েছে, মধু মচক্রের টাকার ভাগ নিয়ে বচসার জেরে এই খুন। মৃতার নাম ডিম্পি চক্রবর্তী। তিনি নরেন্দ্রপুরের নয়াবাদের বাসিন্দা। সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। মঙ্গলবার হরিদেবপুরে রাস্তার পাশে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতার স্বামীর দাবি, পাওনা টাকা আনতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ডিম্পি। তার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। সকালে দেহ উদ্ধারের পর তরুণীর মোবাইল ফোনের সূত্র ধরে অরুণাভ পাত্রের খোঁজ পায় পুলিশ। বিকেলে সোনারপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় ধৃত জানায়, ডিম্পির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। ২ জনে মিলে মধুচক্র চালাতেন। সেই টাকার ভাগ নিতেই দোলের আগের বিকেলে তাঁর বাড়িতে আসেন ওই তরুণী। তখনই পাওনাগন্ডা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ হয়। রাগের মাথায় ডিম্পির ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করে অরুণাভ। দীর্ঘক্ষণ বাড়িতে পড়ে ছিল দেহ। রাতে অর্জুন দাস নামে এক বন্ধুকে ফোন করে ডেকে আনে অরুণাভ। দু’জনে মিলে দেহটি বাড়ির কিছু দূরে গলির পাশে রেখে পালিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন- দোলে পরপর বাইক দু*র্ঘটনা! উলুবেড়িয়ায় ম*র্মান্তিক পরিণতি ৬ জনের

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...