Saturday, June 13, 2026

দফতরের কর্মীদের রাজ্যসভার কমিটিতে নিয়োগ করে বিতর্কে ধনকড়

Date:

Share post:

জন বিরোধী সাংসদের বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

এবার নিজের দফতরের কর্মীদের রাজ্যসভার বিভিন্ন কমিটিতে নিয়োগ করলেন তিনি।
জানা গিয়েছে, রাজ্যসভার মোট ৮ জন কর্মচারিকে মোট ২০টি কমিটিতে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন রাজ্যসভার চেয়ারম্যানের দফতর এবং চারজন উপরাষ্ট্রপতির সচিবলায়ে কর্মরত।

সংসদীয় রীতি অনুযায়ী, প্রতিটি কমিটিতে একজন করে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক থাকেন। তিনি সংসদীয় কমিটির কাজে সহায়তা করেন এবং বৈঠকে উপস্থিত থাকেন। তবে বিষয়টি খুব গোপনীয়।
চেয়ারম্যানের দফতরের দাবি, চেয়ারম্যানের নির্দেশে গবেষণা, লাইব্রেরি, নথি এবং তথ্য বিভাগের কর্মীদের সংসদীয় কমিটিতে যুক্ত করা হয়েছে। যদিও সংসদীয় রীতি অনুযায়ী, সংসদীয় স্থায়ী কমিটিগুলিতে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক থাকেন, তিনি প্রয়োজনে কোনও বিষয় মহাসচিবকে জানান এবং মহাসচিব বিষয়টি চেয়ারম্যানকে জানান। ফলে নতুন করে কেন আবার এই কর্মীদের নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

Related articles

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...